এখনই বার্সেলোনায় ফিরছে না নেইমার
২৪ আগস্ট ২০১৬, ০৭:১৫ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। ব্রাজিলের হয়ে অলিম্পিক সোনা জেতা নেইমারকে এখনই বার্সেলোনা ফিরতে হচ্ছে না। আরও বেশ কিছু দিন ব্রাজিলে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলার পর কাম্প নউতে ফিরবেন তিনি। বার্সেলোনা কোচ লুইস এনরিকের কাছ থেকে এ বিষয়ে অনুমতি পেয়েছেন নেইমার।
লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে তাই খেলা হচ্ছে না নেইমারের।
আগামী ১ সেপ্টেম্বর একুয়েডর ও তার পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচের জন্য আবার ব্রাজিলে ফিরতে হতোই নেইমারকে।
ব্রাজিল থেকে যাওয়ার অনুমতি পাওয়ায় অলিম্পিকের পর বাড়তি কয়টা দিন তাই জাতীয় দলের সঙ্গেই থাকতে পারছেন তিনি।























