ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ
০৮ অক্টোবর ২০১৬, ০৩:৪২ এএম
ছবি-সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ একটি ম্যাচ উপহার দিতে যাচ্ছিল। পুরো দেশ নিশ্চিত জিতবে বাংলাদেশ। কিন্তু ম্যাচটি তীরে এসে ডুবিয়ে দিল বাংলাদেশ। সমান সমান লড়াইএ এগিয়ে থেকেও ২১ রানের ব্যবধানে হারল বাংলাদেশ।
তামিম (১৭), সাব্বির (১৮), মুশফিক (১২), রিয়াদ (২৫) ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করবে। সেই ধারণা ভুল প্রমাণ করেন ছয় বছর পর সেঞ্চুরি করা ইমরুল। তাকে সঙ্গে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিব যখন সাজঘর ফিরছিলেন তখন দলীয় স্কোর ৫ উইকেটে ২৭১।
হার না মানা ইমরুল-সাকিবের ১১৮ রানের জুটির ওপর ভর করে বাংলাদেশ যখন অনেক বল হাতে রেখে খেলার নিয়ন্ত্রকের আসনে তখন হঠাৎ করেই দৃষ্যপট পাল্টে দিল জ্যাক বাল। তার পর পর দুই বলে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে।
পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ওই একটাই। ৫৫ বলে ৭৯ রান করা সাকিব জ্যাক বালকে পুল করতে চেয়েছিলেন। ব্যাটে-বলে ঠিকমত সংযোগ ঘটাতে পারেনি। মিডউইকেটে দাঁড়ানো ছিলেন ডেভিড উইলি। একপাশে হাত বাড়িয়ে ক্যাচটি তালুবন্দী করে ফেললেন তিনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো ওই ক্যাচ।
তারপরেও আশায় বুক বেঁধে ছিল সারা বাংলাদেশ। ইমরুলের সঙ্গে যদি মোসাদ্দেক সৈকত জুটি বাধতে পারে তাহলে ম্যাচ জিতা হবে বাংলাদেশের। কিন্তু না, জুটি আর হলোনা। এর পরের বলেই অফস্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যাচ্ছিল যে বল, সেটিকে টেনে স্ট্যাম্পে নিয়ে আসলেন সৈকত। হয়ে গেলন বোল্ড। পরপর দুই বলই ধ্বংস ডেকে আনে বাংলাদেশের। ইংল্যান্ড ভাল খেলেই ম্যাচটি নিচের করে নিয়ে সিরিজে এগিয়ে থাকল।























