বাংলাদেশ ক্রিকেট বিশ্বচ্যা​ম্পিয়নদের পরের অবস্থান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ নভেম্বর ২০১৫, ০৫:৪৮ এএম


বাংলাদেশ ক্রিকেট বিশ্বচ্যা​ম্পিয়নদের পরের অবস্থান

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ সর্বশেষ ১১ ম্যাচের ৯টি ম্যাচ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেট খেলুড়ে দেশের বিপক্ষে। ২৪ জুন আর ১০ জুলাইয়ের পরাজয় দুটিকেই মনে হচ্ছে বাংলাদেশের জন্য‘অঘটন’। অপ্রত্যাশিত ২টি পরাজয় না হলে বাংলাদেশের সাম্প্রতিক কালের ফলাফল লেখা হতো ১৭ ট ১৭ বিজয়।

জয় পরাজয়ের খেলায় ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। বছরের শুরুটা কিন্তু বুঝতে দেয়নি কী এক অবিশ্বাস্য অর্জনের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যদিওবা প্রথম ৩টি ওয়ান্ডেতে একটি জয়।

বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০১৫ সাল এযাবৎকালের সাফল্যের বছর। পরিসংখ্যান কি বলে দেখুন; বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা, এর পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বসেরা দলকে হারানো। ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ, এর মধ্যে এ বছরই চারটি। পরিসংখ্যানেও এর প্রতিফলন। এ বছর জয়ের শতাংশের দিক দিয়ে ওয়ানডে খেলা ১৪টি দলের মধ্যে বাংলাদেশের ওপরে আছে কেবল একটিই দল—বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অর্থাৎ সমস্ত পরিসংখ্যান বলে দেয় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরে সাফল্যের দল। অস্ট্রেলিয়া এ বছর ১৯টি ওয়ানডের ১৫টিই জিতেছে, হেরেছে তিনটি। এ বছর অস্ট্রেলিয়ার জয়ের হার ৭৯ শতাংশ। ১৭ ম্যাচের ১২টি জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের হার ৭১ শতাংশ। ৭০ শতাংশের ওপর জয়ের হার আর কোনো দলেরই নেই। এমনকি বিশ্বকাপ রানার্স আপ নিউজিল্যান্ডেরও নয়। ২০টিরও কম ম্যাচ খেলে দশটির বেশি জয় নেই দেখুন সে সকল দলের তালিকা।

দেশের নাম

ম্যাচ

জয়

পরাজয়

ড্র/পরিত্যক্ত

হার%

অস্ট্রেলিয়া

১৯

১৫

০৩

১/০

৭৯

নিউজিল্যান্ড

২৯

১৯

০৯

১/০

৬৬

দক্ষিণ আফ্রিকা

২৪

১৫

০৭

১/১

৬২

ভারত

২৩

১৩

০৮

১/১

৫৭

শ্রীলঙ্কার

২২

১১

০৮

২/১

৫০

ইংল্যান্ড

২২

০৯

১১

২/০

৪১

বাংলাদেশে

১৭

১২

০২

১/২

৭১

পাকিস্তান

২৩

১১

১০

১/১

৪৮

ওয়েস্ট ইন্ডিজ

১৫

০৪

১০

০/১

২৪

জিম্বাবুয়ে

২৮

০৭

২০

০/১

২৩

Ads