ক্রিকেটে থাইল্যান্ডকে উড়িয়ে দিলো বাংলাদেশের নারীরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ নভেম্বর ২০১৫, ০৬:১৪ পিএম


ক্রিকেটে থাইল্যান্ডকে উড়িয়ে দিলো বাংলাদেশের নারীরা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০৫ রান করে বাংলাদেশের নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার আয়েশা রহমান।

পরে থাইল্যান্ড নারী দল ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নামলে তাদের ১৪.৪ ওভারে মাত্র ৩২ রানে অলআউট করে দেয় বাংলাদেশর নারীরা। স্বাগতিকদের সাতজন আউট হন শূন্য রানে। দুইজন করেন ৫ রান করে, আর একজন করেন সর্বোচ্চ ১৩ রান।

বাংলাদেশ নারী দলের পক্ষে জাহানারা আলম ১টি, রুমানা আহমেদ ২টি, ফাহিমা খাতুন ২টি, রিতু মনি ২টি ও শাইলা শারমিন ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন বাংলাদেশের আয়েশা রহমান।

Ads