মেসি-নেইমার-সুয়ারেজের অনন্য এক কীর্তি
০৮ মার্চ ২০১৬, ০৬:১৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বার্সেলোনা দুরন্ত গতিতে এগিয়ে চলেছে । পার করছে অন্যতম সেরা সময়। ক্লাবের পাশাপাশি মেসি-নেইমার-সুয়ারেজও (এমএনএস) রয়েছেন দারুণ ছন্দে। এরই মধ্যে অনন্য এক কীর্তি গড়েছেন তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলে গোলের সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছে বার্সার এই ত্রিফলা।
সোমবার এইবারের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে বার্সা জয়ে লিওনেল মেসি জোড়া গোল করলে ‘এসএনএস’র গোলের শতক পূর্ণ হয়।২০১৫-১৬ মৌসুমে গোলের সেঞ্চুরিতে অবদানটা বেশি লুইস সুয়ারেজের। উরুগুইয়ান এই স্ট্রাইকার করেছেন ৪২ গোল। ৩৫ গোল যোগ হয়েছে মেসির নামের পাশে। ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারের অবদান ২৩ গোল।
এদিকে চলতি মৌসুমে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বার্সা। স্পেনের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা নিজেদের দখলে নিয়েছে তারা। এইবারের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিতে রেকর্ডটা বাড়িয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল বার্সা।























