তামিম এখন রেকর্ড গড়ায় ব্যস্ত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ মার্চ ২০১৬, ০৫:৫০ পিএম


তামিম এখন রেকর্ড গড়ায় ব্যস্ত

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রেকর্ড ভাঙা-গড়া যাদের নিত্য দিনের কাজ তাদেরই একজন তামিম ইকবাল। ক্যারিয়ারের প্রথম দিকে অনেক ছেলে মানুষী আচরণ করলেও ধীরে ধীরে পরিপক্ব হতে থাকেন তিনি।  তামিমের নিজের মুখের স্বীকার, কিছুদিন আগেও সতীর্থদের খোঁচা দেয়া কথায় চিৎকার করতেন তিনি। কিন্তু এখন অন্য দেশের খেলোয়াড়রা তাকে যা ইচ্ছে তাই বললেও সেদিকে নজর দেয়ার সময় নেই তার।  কারণ তামিম এখন রেকর্ড গড়ায় ব্যস্ত।

তারই ধারাবাহিকতায় অচেনা ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তামিম। এছাড়া দিনটিতে হাজারের ঘরে রান স্কোর পৌঁছায় তার।

ওমানের বিপক্ষে বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে তামিম জানান, সামনে আরো অনেক সেঞ্চুরি করবে বাংলাদেশের ক্রিকেটাররা।

প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি গড়ায় যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা থাকবে তামিমের নাম। আর এতে যার পর নাই আনন্দিত তিনি। আশা করি সামনে আরো অনেক সেঞ্চুরি হবে।  যেভাবে সাব্বির ও সৌম্যরা খেলছে তাতে দ্রুত সেঞ্চুরি চলে আসবে। সাকিব ও মুশফিক তো আছেই।

৮৮ থেকে ৬ মেরে ৯৪ এ পৌঁছান তামিম। এরপরই সেঞ্চুরির চিন্তা আসে তামিমের মাথায়। তামিম বলেন, যখন ৬ মেরে ৯৪ রানে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে সেঞ্চুরি করার একটা সুযোগ আছে। তার আগ পর্যন্ত ওই রকম কিছু আমার মাথায় ছিল না।

Ads