দোয়ারায় পাহাড়ি ঢলে আবারও ভয়াবহ বন্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ জুলাই ২০২০, ০৮:৫৪ পিএম


দোয়ারায় পাহাড়ি ঢলে আবারও ভয়াবহ বন্যা

ছবি- প্রতিদিনের চিত্র

 

পাহাড়ি ঢল ও ভাড়ী বর্ষনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘর বাড়ি ও রাস্তাঘাট তলিয়ে শত কোটি টাকার ক্ষতি সাধন। একের পর এক গ্রাম বন্যার পানিতে তলিয়ে এ যেন এক মহা সমুদ্রে রূপ নিচ্ছে। গ্রামীণ কাচা সড়ক ও ঘরবাড়ি ভেঙে পড়ছে। পানিবন্ধী হয়ে হাজার হাজার মানুষ মানবতর জীবন যাপন করছে। মানুষের পাশাপাশি গবাদিপশুর গো খাদ্য সংকট ব্যাপক আকার ধারন করছে। কর্মহীন পানি বন্দী মানুষ গুলো খাদ্য সংকট সহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার সকাল থেকে দিন যত গড়াচ্ছে বন্যার পানিও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। উপজেলার ৯ টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্যার পানিতে তলিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলো বন্যার শ্রোতে ভেঙে গভীর গর্তে পরিনত হয়েছে।

এদিকে উপজেলার নিম্নাঞ্চল হিসাবে পরিচিত সুরমা ইউনিয়নের ৩২টি গ্রামের প্রায় ঘরে পানি উটে পড়েছে। ঘরে পানি উঠায় চুলা ব্যাবহার না করতে পারায় অনেক পরিবার না খেয়ে আছে। বন্যা আশ্রয় কেন্দ্র না থাকায়। ঘরের মধ্যে বাঁশের মাছা বেধে দিন কাটাচ্ছে পানি বন্ধি  ৩২ টি গ্রামের মানুষ।

বন্যার পানিতে তলিয়ে যাওয়া গুরুত্ব পুর্ণ সড়ক গুলো হল, ছাতক দোয়ারাবাজার সড়ক, সুনামগঞ্জ দোয়ারাবাজার সড়ক। দোয়ারাবাজার বোগলা সড়ক, সুরমা ইউনিয়নের টেংরা দোয়ারাবাজার সড়ক, শরীফপুর গ্রামের পাশে সাইডিং ঘাট হতে দোয়ারাবাজার সড়ক, ভুজনা দোয়ারাবাজার সড়ক। দোয়ারাবাজার, বাংলাবাজার সড়ক। নরসিংপুর সড়ক, পানি বন্ধী পাঁচশতাধিক গ্রাম গুলোর মধ্যে ভুজনা, উমর পুর,কালিকাপুর, কদম তলী, নুরপুর, সোনাপুর, আলীপুর, খৈয়াজুরী শান্তিপুর, শরীফপুর, বাঘরা, রায় নগর, বড়বন, সুন্দর পই, গোজাউরা, মোহাম্মদ পুর, টেংরা, গিরিশ নগর,  ইসলামপুর,। বৈটাখাই, কাউয়াগড়,শিমল তলা, মাইজখলা সহ শতাধিক গ্রামের মানুষ পানিবন্ধী রয়েছে।

এদিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে জরুরী অবস্থা ঘোষনা করা হলেও পানি বন্ধী মানুষের জন্য নেই কোন সাহায্য সহযোগিতা, ত্রান, শুকনো খাবার বিতরন কায্যক্রম। গত বন্যা পরর্বতী ১ পোয়া চিড়া ১ পোয়া চিনি ১ পোয়া মুড়ি ১০ টাকার বিস্কুট দুই শতাধিক মানুষকে বিতরণের মধ্য দিয়ে ধায় শেষ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। পানি বন্ধী মানুষের সেবা কায্যক্রম এগিয়ে আসেনী প্রশাসন ও বেসরকারি সংস্থা।

Ads