একনেকে ১১৮৫১ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২৫, ০৩:৩৭ পিএম


একনেকে ১১৮৫১ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম উন্নয়নসহ ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ হাজার ৮৫১ কোটি টাকা।  এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৪৬ কোটি, বৈদেশিক সহায়তা ২ হাজার ৯৮৮ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিলের ৮১৬ কোটি টাকা ব্যয় করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস।
 

Ads