টেকনাফে বিশাল আকৃতির শকুন
১২ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
ছবি- সংগৃহীত।
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ডেইল পাড়া এলাকায় জেলে মো: আলমের বাড়ির গাছ থেকে হঠাৎ আঙ্গিনায় পড়ে বিরল প্রজাতির একটি শকুন। প্রথমে ভয় পেলেও তাৎক্ষণিক আলম শকুনটি ধরে আটকে রেখে বনবিভাগকে খবর দেয়।
সোমবার (১১ সেপ্টেম্বর ) রাত ৯ টার দিকে শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকায় মোহাম্মদ আলমের বাড়ির সামনে থেকে পরে বনবিভাগ শকুনটি উদ্ধার করে। স্থানীয়রা বলছেন, শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত। তারা বলেন, হয়তো শকুনটি ক্ষুধার্ত থাকার কারণে অসুস্থ হয়ে আঙিনায় পড়ে গেছে। টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ বলেন, শকুনটি দল হারা হয়ে টেকনাফ উপকূলীয় ইউনিয়ন শাহপরীর দ্বীপ আলম নামের এক জেলের বাড়িতে শকুনটি অবস্থান করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটি বর্তমানে সুস্থ রয়েছে এবং দুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে শকুনটি হিমালয়ান প্রজাতি।
জানা গেছে, শকুন উপকারী একটি পাখি। মৃত পশুর দেহ শকুনের প্রধান খাদ্য। পাখি হিসেবে শকুন মানুষের কাছে মোটেই পছন্দের না হলেও মরদেহ খেয়ে যেভাবে তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখে। সেজন্য তাদের উপযোগিতা ভালোভাবেই স্বীকৃত।






























