ঝালকাঠিতে জেলা ছাত্রশিবির সভাপতি গ্রেফতার
১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম
মো. সায়েম তালুকদার। ছবি- সংগৃহীত
ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. সায়েম তালুকদার (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ জানুয়ারী) রাত ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বিআইপির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সায়েম তালুকদার ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাইফুল্লাহ তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। ডিবি ওসি জানান, পুরাতন একটি মামলায় রোববার রাতে ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়েমের বাবা মো. সাইফুল্লাহ তালুকদার বলেন, আমার ছেলে বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স পাস করেছে। সে বাড়িতে থাকে না ঝালকাঠি থাকে ওখানে বসে পড়ালেখা করে এবং রাজনৈতিক দল ছাত্র শিবির করতো তার নামে কোন মামলা নেই। পুলিশ কি কারণে তাকে আটক করছে তিনি তা জানেন না।
শুক্তাগড় ইউনিয়ান চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ১নং ওয়ার্ডের ঘিগড়া গ্রামের সায়েমকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সায়েম নাশকতার মামলায় আসামি পুলিশ তাকে খুঁজতে ছিলো। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। নাশকতার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি জানান।



































