হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে `বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪' অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
প্রধান অতিথি গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান প্রতিযোগিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করছেন।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ‘হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এ ‘বার্ষিক ক্রীড়া’ ও ‘সাংস্কৃতিক’ প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে এমপিও ভুক্তির আশ্বাস প্রদান করেন। এবং বিদ্যালয়ের অসম্পূর্ণ বাউন্ডারী, বিল্ডিং বর্ধিতকরণসহ স্কুলের অভিভাবকত্ব নিবেন বলেও আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা এবং প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার প্রধান সম্পাদক এবং ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান ‘মুহাম্মদ কামাল হোসেন’।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- ফারুক হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবা উদ্দিন আকন।
অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব আলম, গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহীয়ান হোসেন রাতুল শরীফ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য বক্তিবর্গ।
উল্লেখ্য, ‘হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এ ভর্তি থেকে শুরু করে শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ-সুবিধা প্রদান করে আসছেন দানবীর, সমাজ সেবক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি, ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান এবং দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার প্রধান সম্পাদক ‘মুহাম্মদ কামাল হোসেন’।



































