খাগড়াছড়িতে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্পের উদ্বোধন


খাগড়াছড়িতে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্পের উদ্বোধন


পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, বাদ্যযন্ত্র ও সংস্কৃতি সংরক্ষণ এবং চর্চার লক্ষ্যে খাগড়াছড়িতে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প শুরু হয়েছে। গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

তিনি বলেন, খাগড়াছড়ির শিল্পীরা জেলার মূল্যবান সম্পদ। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে হবে। নতুন সৃষ্টিশীল উদ্যোগ গ্রহণে প্রশাসনের সহযোগিতা থাকবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহবায়ক জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ পুলুক বরন চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী এবং খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান।

চারদিনব্যাপী এ মিউজিক ক্যাম্পে চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর মোট ৬৯ জন শিল্পী অংশগ্রহণ করছেন। এখানে ঐতিহ্যবাহী গান, সুর ও বাদ্যযন্ত্র নিয়ে প্রশিক্ষণ ও অনুশীলন কার্যক্রম পরিচালিত হবে।

 

Ads