খাগড়াছড়ি কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ
০৪ জুন ২০২৫, ০৩:২৭ পিএম
খাগড়াছড়ি কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মোহাম্মদ এর সঞ্চালনায় ও মোঃ সাজেদ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদিরি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ইলিয়াস উজ জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “আপনারা আমাকে আপনাদের একজন বোন মনে করে নিজের সমস্যাগুলো জানাতে পারেন। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।” তিনি নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “নারীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। প্রয়োজনে সেলাই মেশিন সরবরাহ করা হবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

























