প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর: শিক্ষামন্ত্রী

শারমিন আক্তার আখি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম


প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

রকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষকরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর ৪ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে।

এহছানুল হক মিলন আরও বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং ৭৩/২০২৩-এর মামলাটি নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

Ads