দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফল

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম


দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফল

বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য বা নিকট আত্মীয়ের বাইরে স্বেচ্ছায় কিডনি দানের সুযোগ তৈরির ক্ষেত্রে এই ঘটনাকে নতুন দিগন্ত হিসেবে দেখছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি বলেন, বাংলাদেশে প্রথমাই-বাছাইয়ের জন্য কয়েকটি সংস্থা কাজ করছে। সংশবারের মতো ইমোশনাল ডোনারের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে বিএমইউ। এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনে নতুন সুযোগ তৈরি হয়েছে। আইনগত বাধ্যবাধকতা না থাকায় নিকট আত্মীয় ছাড়াও স্বেচ্ছায় অন্য কেউ কিডনি দান করতে পারবেন বলে জানান তিনি।

উপাচার্য বলেন, ইমোশনাল ডোনার যাচাই-বাছাইয়ের জন্য কয়েকটি সংস্থা কাজ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো দাতার আইনগত বিষয়গুলো যাচাই করবে। এরপর হাসপাতালের নির্ধারিত টিম দাতার মেডিকেল অবস্থা এবং অন্যান্য জটিল বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই কিডনি দানের ক্ষেত্রে অর্থ লেনদেন করা যাবে না। দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক এবং দানের স্বেচ্ছাসেবী প্রকৃতি যথাযথভাবে যাচাই করা হবে।

বিএমইউ উপাচার্য জানান, দীর্ঘদিন বিভিন্ন জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল। এখন থেকে নিয়মিতভাবে কিডনি রোগীদের সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

Ads