গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম
এডিস মশা। ছবি- সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন এবং ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ২০১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন ও রাজশাহী বিভাগে ৮২, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৫ জন জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১০ জন পুরুষ ও ১০২ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৯ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।































