জাপানের পর এবার ভূমিকম্প আঘাত হানল ইন্দোনেশিয়ায়
১৫ এপ্রিল ২০১৬, ০৫:০৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :: জাপানে ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যেই ভূমিকম্প আঘাত হানল ইন্দোনেশিয়ায়।
শুক্রবার ইন্দোনেশিয়ার তোবেলো থেকে প্রায় সত্তর মাইল উত্তর পশ্চিম ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভিস (ইউএসজিএস)।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।



















