ক্ষমতায় গেলে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল ২০১৬, ০৫:৩৭ পিএম


ক্ষমতায় গেলে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক :: বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে প্রতিবেশি বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল জনতা পার্টি’র (বিজেপি) সভাপতি অমিত শাহ।

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি জনসমাবেশে এই ঘোষণা দেন তিনি।

এই নিয়ে তৃতীয় বারের মতো এধরনের ঘোষণা দিলেন বিজেপি প্রধান। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও এই ঘোষণা দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস ও সিপিআই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বন্ধ করেনি বলে অভিযোগ করেন অমিত শাহ। নিজেদের ভোট ব্যাংকের এজেন্ডা হিসেবেই অনুপ্রবেশকারীদের বন্ধ করেনি বলেও মন্তব্য করেন বিজেপি প্রধান।

অমিত শাহ আরো বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ইন্দো-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া হবে। একজন বাংলাদেশিও অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারবে না। আর সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হবে কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা এই কারণেই সীমান্তে বেড়া দিতে চাই যাতে আর কেউ অনুপ্রবেশ করতে না পারে।

Ads