ফ্রান্সে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৫, ০৭:১৩ পিএম


ফ্রান্সে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪২

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুসিগুইন শহরে বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লিবোর্ন শহরের কাছে একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের ৪১ জন যাত্রী এবং লরির চালক নিহত হয়।

এদিকে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্রান্সের স্থানীয় একটি সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার সকালে লিবোর্ন শহরের পুইসেগুইন এলাকার কাছে ১২৩ নম্বর বিভাগীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারনে বাসটির ভেতরে আগুণ ধরে গেলে যাত্রীরা বাসের দরজা জানালা ভেঙে বাইরে বের হয়ে আসতে পারেনি বলে মৃত্যুর সংখ্যা এত বেশি।

ফ্রান্সের পুলিশ বলেছে,  এ ঘটনায় মৃতের সংখ্যা পরে আরো বাড়তে পারে।

Ads