নাইজেরিয়ায় মসজিদে পৃথক বোমা হামলায় নিহত ৪২
২৪ অক্টোবর ২০১৫, ০৭:১৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: নাইজেরিয়ায় মসজিদে পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার নাইজেরিয়ায় মসজিদে এ বোমা হামলা চালানো হয়। মুসলিম এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়ের লোকদের লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়েছিল বলে জানানো হয়।
সে দেশের এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বলা হয়, নাইজেরিয়ায় ইয়োলা শহরের নতুন নির্মিত একটি মসজিদে বোমা হামলায় চালালে তাতে কপক্ষে ২৭ জন নিহত হয়েছে। তাছাড়া মাইদুগুরিতে অপর এক বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
প্রাথমিকভাবে এখনও কোন পক্ষ এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দেশটিতে এর আগে অনেকবার এ ধরণের হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বোকো হারামের হামলায় দেশটিতে হাজার হাজার লোক প্রাণহা রিয়েছে। তাছাড়া এতে গৃহহীন হয়েছে লক্ষ লক্ষ লোক।
























