সিরিয়া সংকট নিয়ে সৌদি রাজার সাথে পুতিনের ফোনালাপ
২৮ অক্টোবর ২০১৫, ০২:২০ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, এ ফোনালাপে তারা সিরিয়া সংকট নিরসনের বিষয়ে এ কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, এই দু’নেতা চারপক্ষীয় বৈঠকসহ সিরিয় সংকট নিরসনের সঙ্গে জড়িত সব বিষয়েই আলোচনা করেন ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজ-জুবাইর এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফেরিদুন সিনিরলিওগ্লুর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে এতে চারপক্ষীয় বৈঠক হিসেবে উল্লেখ করা হয়। শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেছেন পুতিন-সালামান। ফিলিস্তিনের ক্রম অবনতিশীল পরিস্থিতিতে উভয়ই উদ্বেগ প্রকাশ করেন বলে বিবৃতি জানানো হয়েছে। সূত্র: রেডিও তেহরান।
























