চীনে স্ত্রী ভাগাভাগির পরামর্শ! অতি দরিদ্র পুরুষদের

আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর ২০১৫, ১২:৩২ এএম


চীনে স্ত্রী ভাগাভাগির পরামর্শ! অতি দরিদ্র পুরুষদের

আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বের অন্যতম অর্থনীতির শীর্ষ দেশ চীনে বিবাহযোগ্য মেয়েদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। এতে নাকি দেশটির অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ছে। চীনের ঝিজাং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এই সমস্যা থেকে উত্তরণে অভিনব এই সমাধান দিয়েছেন।  অর্থনীতির এই অধ্যাপকের নাম শি ঝাওশি। তিনি আর্থিকভাবে স্বাবলম্বী নয় এমন শ্রেণীর পুরুষদের তাদের স্ত্রী ভাগাভাগির পরামর্শ দিয়েছেন।

চীনের সরকারী মাধ্যমের এক সূত্রে জানা গেছে চীনে নারী-পুরুষের সংখ্যার অতিরিক্ত ভারসাম্যহীনতার জন্য সামাজিক সঙ্কট দিন দিন প্রকট হচ্ছে। পরিসংখ্যানিক ভাবে দেশটিতে বর্তমানে গড়ে ১১৭টি ছেলে শিশু জন্ম নেয় পরিবর্তে মেয়ে শিশুর জন্ম নেয় ১০০ জন। কর্মসংস্থানের তাগিদে গ্রাম ছেড়ে বহু মেয়ে শহরে পাড়ি জমাচ্ছে। তাতে করে গ্রামাঞ্চলে বিয়ের জন্য মেয়ে পাওয়া কঠিন হয়ে পড়ছে।

২০২০ সালের দিকে এসে মেয়ের আকাল পড়বে বলে ধারণা করেন অধ্যাপক শি। তিনি এক প্রবন্ধে লেখেন, চীনে কনের অভাবে অবিবাহিত পুরুষের সংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটি। যার কারণে মেয়েদের দাম ক্রমাগত বাড়তে থাকবে। তিনি বলেন ধনী পুরুষরা পয়সা দিয়ে বউ কিনবে, কিন্তু অর্থহীন পুরুষরা কি করবে? এজন্য তিনি তত্ত্ব দিয়েছেন গরীব পুরুষেরা সম্মিলিত ভাবে একটি মেয়েকে বউ হিসাবে গ্রহণ করবে।

চীনের কিছু গণমাধ্যমের সুত্রে জানাগেছে, বহু দরিদ্র এলাকায় এরকম ঘটনা এখনই দেখা যাচ্ছে। কয় ভাই মিলে একটি মেয়েকে তাদের বউ হিসাবে গ্রহণ করছে এবং ভ্রাতৃদ্বয় সুখেই বসবাস করছে বলে দাবি অধ্যাপক শি’র। তার এই অভিনব সমাধানে চীনে, বিশেষ করে অনলাইনে, তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

তবে অনেকেই অধ্যাপক শি‘র তত্ত্বকে স্বাগত জানিয়েছে।

নারীদের পুরুষের যৌন ক্ষুধা মেটানো এবং সন্তান জন্মদানের কারখানা হিসাবে মনে করেন শি” - বললেন চীনের একটি নারী অধিকার নেটওয়ার্কের মুখপাত্র জিং শিওং।

Ads