দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৪১
০৪ নভেম্বর ২০১৫, ১১:৫৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ সুদানে রাশিয়ায় তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪১ জন আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।
দূর্ঘটনাজনিত বিমান আরোহীদের মধ্যে মাত্র দুই-তিন জন জীবিত আছেন বলে জানিয়েছে আলজাজিরা।
বিমানটি বুধবার দক্ষিণ সুদানের রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। জুবার বিমানবন্দরের পাশে সাদা নীল নদের তীরে বিমানটির সরু লেজের ধ্বংসাবশেষসহ অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে তারা কমপক্ষে ৪১টি মৃতদেহ দেখেছেন। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, জীবিত ২ জনকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে একজন বিমানটির ক্রু সদস্য ও অনজন শিশু।
তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিল এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
























