পাত্রপক্ষের দাবি পাত্রীর একটা নগ্ন সেলফির, নইলে বিয়ে বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর ২০১৫, ১০:১০ পিএম


পাত্রপক্ষের দাবি পাত্রীর একটা নগ্ন সেলফির, নইলে বিয়ে বাতিল

প্রতিদিনের চিত্র ডেস্ক :: টাকা পয়সা সোনাদানা নয়, দাবি একটা নগ্ন সেলফির৷ হবু বর জিতেন্দ্র রামকৃষ্ণ এমনটাই দাবি করেছিলেন পাত্রীপক্ষের কাছে৷ শেষমেশ সেলফি, টাকা সোনাদানা কিছুই জোটল না কপালে, পুলিশের হাতকড়া পড়তে হলো পাত্রসহ গোটা পরিবারের হাতে৷ ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

৩৩ বছর বয়সী জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল তার বাড়ির কাছেই৷ বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই পাত্রীর কাছে একটি নগ্ন সেলফির দাবি জানাতে থাকে জিতেন্দ্র৷ পাত্রী কিছুতেই হবু বরের এ প্রস্তাবে রাজি না হলে অন্য পথ দেখেন জিতেন্দ্র৷

হবু বর জিতেন্দ্র রামকৃষ্ণ তখন ৩ লাখ পণের জন্য উঠেপড়ে লাগে৷ বারবার জিতেন্দ্র জানাতে থাকে, তার দাবি পূরণ হলে তবেই বিয়ে নইলে বিয়ে নয়৷ পাত্রপক্ষের এমন ব্যবহারে পাত্রীপক্ষ বিয়েই ভন্ডুল করে দেন৷

নগ্ন সেলফি ও পণ চাওয়ার কথা জানিয়ে তাঁরা ওই পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্রসহ ওই পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ৷

অভিজ্ঞমহলের মতে, নগ্ন সেলফির দাবি ছিল জিতেন্দ্রর পাতা ফাঁদ৷ বিয়ে ঠিক হওয়ার বিষয়টিকে কাজে লাগিয়ে আরও টাকা পণ হিসেবে আদায় করাই ছিল তার লক্ষ্য৷

কেউ কেউ মনে করছেন সেলফি হাতে পেলেই সে ব্ল্যাকমেল শুরু করত ৷ কারও কারও মতে, এ বিকৃত মানসিকতারই পরিচয়৷ আজকের দিনেও বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানটি কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, তাইই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জিতেন্দ্র ও তার পরিবার৷

Ads