রিভার প্লেটের এক সমর্থক মেসির গায়ে থুথু দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০১৫, ০৬:৪৩ পিএম


রিভার প্লেটের এক সমর্থক মেসির গায়ে থুথু দিলেন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রিভার প্লেটের এক সমর্থক টোকিওর নারিটা বিমানবন্দরে বসে মেসিকে উদ্দেশ্য করে থুথু ছিটান।

জাপান থেকে ক্লাব বিশ্বকাপ জিতে স্পেনে ফিরছিল বার্সেলোনা। ফাইনালে রিভার প্লেটকে ৩-০ গোলে হারায় মেসি-সুয়ারেজরা। ম্যাচে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। মূলত এ কারণেই মেসির ওপর ক্ষোভ ওই দর্শকের।

সূত্র জানায়, গেট দিয়ে ঢোকার সময় রিভার প্লেটের সমর্থকরা মেসিকে গালাগালি দিচ্ছিলেন। মেসির সঙ্গে ছিলেন তার বন্ধু লুইস সুয়ারেজ। সমর্থকদের এই কাণ্ড দেখে তিনি চটে যান।

পরিস্থিতি স্বাভাবিক হয় বার্সার কর্মকর্তাদের হস্তক্ষেপে। এগিয়ে আসেন কোচ লুইস এনরিকে এবং মাশ্চেরানো।

এই ঘটনার পর রিভার প্লেটের সভাপতি বার্সার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, এমন দুই একটি আগাছা সব যায়গায় থাকে। আমরা লজ্জিত।

অবাক করার বিষয় এই ঘটনার পরও রিভারের সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে এতটুকু কার্পণ্য করেননি কিংবদন্তি। হাসিমুখে তাকে সেলফি তুলতে দেখা গেছে অনেকের সঙ্গে। এত কিছুর পর তিনি এসব পারেন বলেই হয়তো নাম তার মেসি।

Ads