কেনিয়ায় খ্রিস্টান যাত্রীদের রক্ষা করল মুসলিম যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০১৫, ০৮:০৬ পিএম


কেনিয়ায় খ্রিস্টান যাত্রীদের রক্ষা করল মুসলিম যাত্রীরা

আন্তজাতিক ডেস্ক :: নাইরোবি থেকে মান্ডেরা শহরমুখী যাত্রীবাহী বাসে ইসলামপন্থী বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলা চলাকালে খ্রিস্টান যাত্রীদের রক্ষা করল মুসলিম যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুসলিম যাত্রীরা একতাবদ্ধ হয়ে তাদের প্রাণ বাঁচায়। তারা তখন জঙ্গিদের উদ্দেশ্যে বলে, যাত্রীদের কাউকে যদি হত্যা করতে হয় তাহলে যেনো সবাইকে মেরে ফেলা হয়। অথবা তারা যাতে সেখান থেকে চলে যায়।

যাত্রীদের এই আচরণ দেখে হামলাকারীরা তখন সেখান থেকে চলে যায়। এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। সোমালি সীমান্তের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় এল ওয়াক গ্রামে এই হামলা চালানো হয়েছে। হামলার জন্যে আল শাবাব গ্রুপকে সন্দেহ করা হচ্ছে।

মান্ডেরার গভর্নর বলেছেন, খ্রিস্টানদের জীবন রক্ষা করে মুসলিমরা দেশপ্রেমের পরিচয় দিয়েছে।

যে বাসটিতে হামলা হয়েছে তার চালক নিশ্চিত করেছেন যে মুসলিম যাত্রীরা বাস থেকে খ্রিস্টানদের আলাদা করতে দেয়নি।

Ads