রাশিয়ার জাতীয় সংগীত অবমাননা করেছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০১৫, ০৬:০০ পিএম


রাশিয়ার জাতীয় সংগীত অবমাননা করেছেন নরেন্দ্র মোদি

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রাশিয়ার জাতীয় সংগীত অবমাননা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল আম আদমি পার্টি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বুধবার রাতে মোদি নিজের অজান্তে রাশিয়ার জাতীয় সংগীত অবমাননা করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

বুধবার রাতে মস্কো বিমানবন্দরে পৌঁছানোর পর রুশ সামরিক বাহিনীর ব্যান্ডে যখন দেশটির জাতীয় সংগীত বাজানো হচ্ছিল তখন হাঁটতে শুরু করেন মোদি। প্রটোকল অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনের সময়ে মোদির দাঁড়িয়ে থাকার কথা ছিল।

বিমানবন্দরে মোদি পা দেয়ার পরপরই এক রুশ কর্মকর্তা ইংগিত দেন। সম্ভবত রুশ সামরিক ব্যান্ড বাজানোর জন্য এ ইংগিত দেয়া হয়। সে সময় আরেক রুশ কর্মকর্তা মোদিকে টেনে ধরেন। এরপর মোদি দাঁড়িয়ে পড়েন।

রুশ জাতীয় সংগীতের অবমাননা করে মোদি প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে এ সব বার্তায় দাবি করা হয়।

Ads