বারাক ওবামা বিশ্বের জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে
২৪ ডিসেম্বর ২০১৫, ০৭:১৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ।
ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড লিডার ইনডেক্স সংস্থা প্রতিটি দেশের রাষ্ট্রনেতাদের নিয়েই সমীক্ষাটি চালিয়েছে এবং বিশ্বে জনপ্রিয় ১০ জন রাষ্ট্রনেতার নাম তালিকায় রেখেছে।
ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড লিডার ইনডেক্স-এর সমীক্ষা অনুসারে, প্রেসিডেন্ট ওবামাই বিশ্বে সবচেয়ে বেশি প্রশংসিত। ৬৫টি দেশের মধ্যে তিনি ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৯ শতাংশ।
বারাক ওবামার পরেই দ্বিতীয় স্থানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তাঁর পরে ৩৭ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান দখল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপর চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওঁলাদে। পঞ্চম স্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৩০ শতাংশ ভোট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট জিংপিং সপ্তম স্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পেয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোট। তাঁর বিপক্ষে ভোট দিয়েছে ২০ শতাংশ।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ পেয়েছেন অষ্টম স্থান। তাঁর পরে অর্থাৎ নবম স্থানে রয়েছেন সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সাওয়াদ। আর তালিকার শেষে দশম স্থান অধিকার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।



















