আফগানিস্তানে মিলিশিয়া বাহিনীর হাতে আইএসের ৪ সদস্যের শিরশ্ছেদ
২৮ ডিসেম্বর ২০১৫, ০৫:২৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আফগানিস্তানে স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্যরা আইএসের ৪ জনের শিরশ্ছেদ করেছে।
প্রাদেশিক কর্মকর্তারা বলেন, ওই আইএসদের মাথা একটি সড়কের পাশে রাখা হয়েছিল। পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন জেলায় এই নৃশংস ঘটনা ঘটেছে।
এর আগে আইএস ওই মিলিশিয়া বাহিনীর চার সদস্যের শিরশ্ছেদ করে। তার প্রতিশোধ নিতেই আইএসের চার সদস্যের শিরশ্ছেদ করা হয়।
শনিবার ওই আটজন প্রতিদ্বন্দ্বী দলের হাতে আটক হন। সেখানে আইএসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর সহিংস লড়াই ক্রমশ বাড়ছে। ওই প্রদেশের বেশ কয়েকটি জেলায় আইএস নিজেদের শক্তি বাড়িয়ে কট্টর ইসলামপন্থী জঙ্গি সংগঠন তালেবানের জায়গা নিতে চাইছে।
কিন্তু স্থানীয় মিলিশিয়ারা সেখানে তালেবান ও আইএস দুটি গোষ্ঠীর বিরুদ্ধেই কয়েক সপ্তাহ ধরে লড়াই করছে। ইরাক ও সিরিয়ায় সক্রিয় আইএসের আবির্ভাব আফগানিস্তানে তুলনামূলক নতুন।
সূত্র: রয়টার্স



















