বিশিষ্ট শিয়া আলেমের শিরশ্ছেদ সৌদিতে, ইরানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি ২০১৬, ০৬:২২ পিএম


বিশিষ্ট শিয়া আলেমের শিরশ্ছেদ সৌদিতে, ইরানে বিক্ষোভ

আন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের বিশিষ্ট আলেম শেখ নিমর আল-নিমরের শিরশ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনাটি নিয়ে মধ্যপ্রাচ্যে গোষ্ঠী দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে কারন ইতিমধ্যে সৌদি আরবের দূতাবাসে হামলা ঘটেছে। তাই তাদের সতর্ক করছে।

বিশিষ্ট আলেম শেখ নিমরের শিরশ্ছেদ করে সৌদি। এ ঘটনার প্রতিবাদে ইরানে দূতাবাসের ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা এবং সৌদি আরবে শেখ নিমরসহ ৪৭ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে শিরশ্ছেদ করে ।

২০১১ সালে সৌদির পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় গণবিক্ষোভে প্রকাশ্যেই সমর্থন দিতেন নিমর। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি সৌদি সরকারের প্রতি মানবাধিকার রক্ষা এবং স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি রাজ্যকে তার কর্মের জন্য উচ্চ মূল্য দিতে হবে। সৌদি আরবে রিয়াদে ইরানি রাষ্ট্রদূতকে অভ্যন্তরীণ বিষয়ে অশোভন হস্তক্ষেপের জন্য প্রতিবাদ জানায়।

 

Ads