বাংলাদেশি নারী কূটনীতিককে ফেরত নিতে বলছে পাকিস্তান
০৬ জানুয়ারি ২০১৬, ০৬:২১ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বাংলাদেশের ইসলামাবাদে নিযুক্ত এক নারী কূটনীতিককে ফেরত আনতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে অস্বাভাবিক হস্তক্ষেপ ও বাংলাদেশে পাকিস্তানি কূটনীতিকদের জঙ্গি সম্পৃক্ততা দুই দেশের টানাপোড়েনের মধ্যে পাকিস্তান সরকার বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে ফিরিয়ে আনতে বাংলাদেশকে অনুরোধ জানায়।
মঙ্গলবার ০৫ জানুয়ারি বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে এ অনুরোধ জানায় ইসলামাবাদ ।
পাকিস্তান সরকার গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব ফারিনা আরশাদকে প্রত্যাহার করে
ফারিনা আরশাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার সুস্পষ্ট অভিযোগ ওঠায় তাকে ফিরিয়ে নিতে সে দেশকে অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার।
প্রায় এক বছর ধরে বাংলাদেশ কর্তৃপক্ষের নজরে ছিলেন ফারিনা আরশাদ। তাকে ফিরিয়ে নেওয়ার পর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে ইসলামাবাদ। কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা কারণ ছাড়াই বাংলাদেশি কূটনীতিক মৌসুমী রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেনি পাকিস্তান।
বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন মঙ্গলবার ইসলামাবাদের এই অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৌসুমী রহমানকে দেশে ফিরিয়ে আনবে না বাংলাদেশ সরকার। ইতোমধ্যে তাকে পর্তুগালে বাংলাদেশ মিশনে বদলি করা হয়েছে। ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই তিনি লিসবনের উদ্দেশ্যে ইসলামাবাদ ছাড়বেন।



















