নির্দয় মা শিশুকে ওভেনে রাখলেন

আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০১৬, ০৪:৫৮ পিএম


নির্দয় মা শিশুকে ওভেনে রাখলেন

আন্তজাতিক ডেস্ক :: মায়ের হাতে দগ্ধ হলো দুই বছরের কন্যা সন্তান। তারই গর্ভধারিণী মা তাকে উত্তপ্ত ওভেনে রেখেছিল বেশ কিছু সময়। আর এতে সারা দেহ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে তার। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের দ্য সামারভিল জেলায় এই ঘটনাটি ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

দ্য সামারভিল জেলা প্রধান কার্যালয়ের একজন কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার ৩৫ বছরের তাশা শনটেল হ্যাচার নামে ওই মা নিজ বাড়িতে তার দুই বছরের কন্যাসন্তানকে হত্যার চেষ্টা করে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ সময় প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী পুলিশকে বলেছেন, শনটেল তাদের আগেই জানিয়েছিলেন, তিনি তার মেয়েকে ওভেনের ভেতরে রেখে দিয়েছেন। তবে কি কারণে তিনি এমনটি করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

হ্যাচারের বিরুদ্ধে শিশুকে মারাত্মকভাবে আঘাতের অভিযোগ আনা হয়েছে। তার পক্ষে কোন আইনজীবি আছে কিনা এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

টেক্সাসের শিশু সুরক্ষা সেবার মুখপাত্র মারিসা গনজালেস জানিয়েছেন, দগ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে শিশু সুরক্ষা কেন্দ্রে সোপর্দ করা হবে।

Ads