অ্যারিজোনায় জয়ী হলেন হিলারি ও ট্রাম্প
২৩ মার্চ ২০১৬, ০৪:০৪ পিএম
আন্তজাতিক ডেস্ক :: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বাছাইপর্বে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার অ্যারিজোনায় ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের বাছাইপর্ব হয়। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প তাঁদের দলীয় মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন।



















