পিএসসির নন-ক্যাডারে চাকরির সুযোগ
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪১ পিএম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার নীতিমালায় কয়েকটি পদে নিয়োগের জন্য তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এসব বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুসারে, নবম ও দশম গ্রেডের এসব পদে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ মার্চ পর্যন্ত। বিভিন্ন মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদফতরে এসব নিয়োগ দেওয়া হবে।
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
সব পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীকে bpsc. teletalk. com. bd-এই ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। পরবর্তীতে এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়া ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলি পাওয়া যাবে।
























