ইউএসএইডে এসএসসি পাসে চাকরি, বেতন ৭৮,৯০৯ টাকা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২১, ০৫:৫৬ পিএম


ইউএসএইডে এসএসসি পাসে চাকরি, বেতন ৭৮,৯০৯ টাকা

ছবি- সংগৃহীত।

 
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) বাংলাদেশে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 
পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (রোভিং), এফএসএস-০৬

পদের সংখ্যা: অনির্ধারিত

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে যাওয়ার প্রস্তুতি থাকতে হবে।
 

যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। করণিক কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ প্রশাসনিক কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই নথিপত্র তৈরি ও ব্যবস্থাপনা এবং মেইল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
 

বেতন: মাসে ৭৮,৯০৯ থেকে ১,৩৬,৫৯৯ টাকা।
 

অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাসসহ টিএ, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুদিন ছুটি, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।

 

আবেদন যেভাবে করতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এ লিংকেই নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

 

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২১

Ads