বিদেশি এনজিওতে চাকরি, বেতন ১ লাখ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ জুন ২০২২, ০৪:৫৯ পিএম


বিদেশি এনজিওতে চাকরি, বেতন ১ লাখ

ছবি- সংগৃহীত।

 
নবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ। এনজিওটি কক্সবাজারের কুতুপালং–বালুখালীতে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভিসহ আবেদন করতে হবে।

 

পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১

 

যোগ্যতা:
- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি, তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার
- কোনো সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা
- অটোক্যাড কাজ জানতে হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
- চট্টগ্রামের ভাষা জানা আবশ্যক।

 

বেতন: মাসিক বেতন ৮৫,০০০ থেকে ৯৫,০০০ টাকা।


পদের নাম: প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার
পদসংখ্যা: ১

 

যোগ্যতা:
-আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, আইন বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর/ স্নাতক ডিগ্রি
- কোনো সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা।
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
- চট্টগ্রামের ভাষা জানা থাকলে ভালো।

 

বেতন: মাসিক বেতন ৭৩,০০০ থেকে ৭৬,০০০ টাকা।

Ads