চাকরি দিচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
০২ মার্চ ২০২৩, ০৬:০৯ পিএম
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ব্যাংকটি প্যানেল আইনজীবী পদে ৬২ জনকে নিয়োগ দেবে। এরমধ্যে নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর জেলায় নিয়োগ দেয়া হবে।
প্রার্থীদের আইন বিভাগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় এবং স্ব-স্ব জেলায় অবস্থিত সংশ্লিষ্ট জোনাল কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণসাপেক্ষে জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে সংশ্লিষ্ট জোনের প্যানেল আইনজীবী পদের জন্য শুধু উক্ত জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্যরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চের মধ্যে আবেদন দাখিল করতে পারবেন। ব্যাংকটি উপমহাব্যবস্থাপক মো. জাকির হোসেন বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
























