চাকরি দিচ্ছে স্কয়ার, নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
২৫ মার্চ ২০২৪, ০৬:৪২ পিএম
ছবি- সংগৃহীত।
স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ডেনিমস লিমিটেড (গার্মেন্টস ইউনিট) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ডেপুটি ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ডেনিমস লিমিটেড (গার্মেন্টস ইউনিট)
পদের নাম: ডেপুটি ম্যানেজার
বিভাগ: প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফ্যাশন ডিজাইনিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ডিজাইন, পণ্য বিকাশকারী এবং ফেব্রিক সমন্বয়কারীর পুরো দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৭ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ময়মনসিংহ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে প্রবেশ করুন।
২৪ মার্চ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আর করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
























