চাকরি দিচ্ছে হোন্ডা প্রাইভেট লিমিটেড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জুন ২০২৪, ০৯:৫৫ এএম


চাকরি দিচ্ছে হোন্ডা প্রাইভেট লিমিটেড

 

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিন বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 
 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎবস বোনাস, জীবনবিমা, চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিন
পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক, তবে মার্কেটিংয়ে এমবিএ থাকলে অগ্রাধিকার। 
অন্যান্য যোগ্যতা: সেলস সাপোর্ট, ফাইন্যান্স এবং লজিস্টিক বিষয়ে দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর

কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎবস বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিঙ্কে https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1262531&fcatId=-1&ln=1 ক্লিক করুন।

১২ জুন থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন পর্যন্ত।

 

Ads