আগামী রোববার থেকে সিম নিবন্ধন ও যাচাই
১০ সেপ্টেম্বর ২০১৫, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক
ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আগামী রোববার থেকে মুঠোফোনের গ্রাহকদের নিবন্ধন ও যাচাই শুরু করা হবে জানিয়েছেন। আগামী তিন মাস পুরোদমে এ প্রক্রিয়া চলবে।
প্রতিমন্ত্রী বলেন, যাদের সঠিক প্রক্রিয়ায় সিম নিবন্ধন করেছেন তাদের ক্ষেত্রেও ভেরিফিকেশন প্রয়োজন হবে। নিবন্ধন কৃত রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় সঠিকভাবে নিবন্ধন করা হয়েছে তাহলে সেগুলো আর নিবন্ধন করার প্রয়োজন পরবেনা। আর যাদের সিম সঠিকভাবে নিবন্ধন করা হয়নি তাদের অবশ্যই পুনঃনিবন্ধন করতে হবে। সঠিকভাবে নিবন্ধন না হওয়া সিম তিন মাস পর সাময়িক স্থগিত রাখা হবে। তবে, পরবর্তীতে সঠিক নিবন্ধনের মাধ্যমে আবারও তা চালু করা যাবে। সিম নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে আগামী রোববারই বিস্তারিত জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
আইন শৃঙ্খলা অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ন্ত্রণ লক্ষে গত রোববার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বৈঠকে সিম নিবন্ধনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এর সিম নিবন্ধন ক্ষেত্রে ভিন্ন মত পাওয়া যায়। তিনি বলেন এটি একটি চলমান-প্রক্রিয়া। তাই যেসব গ্রাহকের নিবন্ধন নেই বা নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাঁদের আবার নিবন্ধন করতে হবে, সবাইকে নয়।
প্রতিমন্ত্রী গতকাল বলেন, বিটিআরসির চেয়ারম্যান নিজেও রোববারের বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্তটি তাঁর সামনেই হয়েছে অথচ তার থেকে ভিন্ন ভাবে ব্যাখ্যা আসছে। আমি পরিস্কার ভাবে আমার বক্তব্যে ব্যাখ্যা করেছি সুতরাং এখন এ নিয়ে ভিন্ন ভাবে ব্যাখ্যার কিছু নেই। সব সিম কার্ড নতুন করে নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, অনেক গ্রাহক আগেই নিবন্ধন করেছেন। কিন্তু বাস্তবতা হলো সেসব নিবন্ধনের তথ্য যাচাই করা হয়নি। তাই সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে। নতুন করে নিবন্ধন ও যাচাইয়ের মাধ্যমে তথ্য যদি সংরক্ষণ না করা হয়, তাহলে কোনটি সঠিক নিবন্ধন আর কোনটি ভুল, তা নিয়ে পুরোনো জটিলতা থেকেই যাবে। এই জতিলতা থেকে মুক্তির জন্য বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত গ্রহন করেন।
তারানা হালিম বলেন, সঠিক ভাবে সিম নিবন্ধন করার জন্য এবারের নিবন্ধন-প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন-সম্পর্কিত সজটিলতা পরবর্তীতে আর থাকবেনা। গ্রাহকদের দেওয়া তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখার জন্য জাতীয় পরিচয়পত্রের সার্ভারে মুঠোফোন অপারেটরদের প্রবেশের সুযোগ দিতে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, সব সিম কার্ড নতুন করে নিবন্ধনের জন্য বিটিআরসিকে নির্দেশনা দেওয়া চিঠি সোমবার বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সই করেছেন তিনি। মঙ্গলবার বিটিআরসিকে ওই চিঠি পাঠানো হয়েছে। সিম নিবন্ধন প্রক্রিয়াকে সফল ভাবে সমাপ্ত করার জন্য সকলের সহযোগীতা কামরা করছেন।



























