বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দক্ষিণ কোরিয়া ও গণচীন গমন

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম


বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দক্ষিণ কোরিয়া ও গণচীন গমন

 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সরকারি সফরে শনিবার (১৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়া এবং গণচীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায়  অনুষ্ঠিতব্য Seoul International Aerospace & Defense Exhibition (ADEX) 2025 এ অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন। এছাড়া, সম্মানিত বিমান বাহিনী প্রধান Chairman, China National Aero-Technology Import & Export Corporation (CATIC) এর আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর ২০২৫ তারিখ গণচীন সফর করবেন।

চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোস এর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ এর সাথে  কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে আগামী ২৫ অক্টোবর আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

 

Ads