খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ

শাহীন ফাররোখ

০৯ অক্টোবর ২০২৩, ০২:৫৪ পিএম


খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ

ছবি- সংগৃহীত।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে এখন সিসিইউতে রাখা হয়েছে। বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার পরর্বতী ধাপের চিকিৎসা বাংলাদেশে করার ব্যবস্থা- মেশিনারি, জনবল এবং চিকিৎসাক নেই বলে মত দিয়েছে ১৭ জনের সম্মিলিত মেডিক্যাল বোর্ড। এ অবস্থায় তাকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
 

সোমবার (৯ অক্টোবর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সম্মিলিত মেডিক্যাল বোর্ড।

 

বার্ধক্যজনিত কারণে রোগ না, সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার অবস্থা আশংকাজনক হয়েছে বলেও জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

Ads