লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন ২০২৫, ১০:৩৬ এএম


লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জুবাইদা রহমান

 

ন্ডনের উদ্দেশে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।

আজ বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বের হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ডা: জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিবেন।

গত মে মাসের ৬ তারিখে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে প্রায় ১৮ বছর পর দেশের ফেরেন ডা: জুবাইদা রহমান। এখানে বিভিন্ন মানবসেবার কাজ করেন তিনি।
 

Ads