শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংস্কারের উদ্বোধন
১৬ অক্টোবর ২০১৯, ০৯:৩৯ পিএম
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যানার্থে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংস্কার ও আধুনিকিকরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বেসরকারি সংস্থা গুলনাহার- কশিমুদ্দিন-জিকে ফাউন্ডেশনের অর্থায়নে পুন:সংস্করনের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ উপলক্ষে মনাকষা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মনাকষা বাজার প্রাঙ্গনে আলোচনা সভায় মনাকষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। জেলা ছাত্রলীগের সহসভাপতি আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু আহমদ নাজমুল কবির মুক্তা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। মনাকষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংস্কার ও আধুনিকিকরণের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লার পুলিশ সুপার
































