বেলকুচিতে মাদক সেবনের সময় শ্রমিকলীগের সম্পাদকসহ আটক-২

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ০২:২৩ পিএম


বেলকুচিতে মাদক সেবনের সময় শ্রমিকলীগের সম্পাদকসহ আটক-২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ ২জনকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে মুকুন্দগাঁতী বাজার এলাকা থেকে ইয়াবা সেবনের সময় তাদের আটক করে। আটককৃত ফরহাদ মিয়া বেলকুচি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে এবং তার সাথে সুরুজ্জামান নামের একজনকে আটক করে থানা পুলিশ।

জানা যায়, আটককৃত ফরহাদ মিয়াকে ২য় বারের মত ইয়াবা সহ আটক করে পুলিশ। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম আটকের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইয়াবা সেবনের সময় ফরহাদ মিয়া ও সুরুজ্জামান নামের ২ মাদকসেবীকে মুকুন্দগাঁতী এলাকা থেকে আটক করেছি। ইতিপূর্বেও শ্রমিকলীগের নেতা ফরহাদকে মাদকসহ আটক করা হয়েছিল। তাদের ২ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Ads