গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১০ পিএম


গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মানিক মিয়া (২২)। গতকাল শনিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিকাটা দেওয়ানপাড়া সিডির মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলারে মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে।

আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য পঞ্চাশ লাখ টাকা হবে। পুলিশ  জানায়, দীর্ঘদিন যাবৎ মানিক মাদক ব্যবসার সাথে জড়িত। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল শনিবার দুপুরে উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম হেরোইনসহ মানিককে হাতেনাতে আটক করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Ads