রান্নার সময় সবজির পুষ্টি অক্ষুন্ন রাখার কৌশল সম্পর্কে জেনে নিন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জুলাই ২০১৯, ০৪:১৯ পিএম


রান্নার সময় সবজির পুষ্টি অক্ষুন্ন রাখার কৌশল সম্পর্কে জেনে নিন

রান্নার সম্পর্কে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সবজির পুষ্টি অক্ষুন্ন রেখে রান্না সম্পর্কিত তথ্য।

সবাই সবজি রান্না করেন। কিন্তু সবজি রান্নার সময়ে সকল পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকছে কিনা, সেই দিকে লক্ষ্য রাখেন কি? জানিয়ে দিচ্ছি পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে সুস্বাদু সবজি রান্না করার কৌশল।

সবজি সর্বদা ঢাকনা দিয়ে রান্না করুন। সবজিতে লবণ ও মসলা দুটিই কম ব্যবহার করুন। আর সবজিকে কখনোই বেশি সময় রান্না করবেন না। সিদ্ধ হলেই নামিয়ে নিন।

Ads