সুস্বাদু কোল্ড নুডুলস সালাদ তৈরি করবেন যেভাবে
০৮ জুলাই ২০১৯, ০৪:৪৫ পিএম
রান্নার সম্পর্কে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে। এরই ধারাবাহিকতায় আজ থাকছে কোল্ড নুডুলস সালাদ। যা খেতে ভীষণ সুস্বাদু, তৈরিতে ঝামেলা নেই বললেই চলে, অন্যদিকে স্বাস্থ্য রক্ষা করতেও সাহায্য করে। এখন জেনে নেয়া যাক এই রেসিপি কিভাবে তৈরি করবেন।
উপকরণ:
সিদ্ধ নুডুলস ২৫০ গ্রাম
গাজর কুচি ১/৪ কাপ
সবুজ ক্যাপসিকাম কুচি ১/৪ কাপ
বেবি স্পিনাচ এক মুঠো
টমেটো কুচি অল্প
ধনিয়া পাতা মিহি কুচি ৪ টেবিল চামচ
ফ্রেশ অলিভ টুকরো ১/৪ কাপ
ড্রেসিং-এর প্রয়োজনীয় উপকরণ:
সয়া সস ১/৪ কাপ
চিলি সস ৪ টেবিল চামচ
সুইট চিলি সস ১/৪ কাপ
ভিনেগার ২ টেবিল চামচ
আদা গ্রেট করে কুচি ১ টেবিল চামচ
লেবুর রস ৪ টেবিল চামচ
প্রণালি:
ড্রেসিং-এর সব উপকরণ গুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
এবার নুডুলসের সাথে সালাদের সব উপকরণ মিশিয়ে এর উপর ড্রেসিং ছড়িয়ে দিন।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পাত্রে পরিবেশন করুন।





















