যেভাবে তৈরি করবেন বাটার বিস্কুট

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম


যেভাবে তৈরি করবেন বাটার বিস্কুট

বিকেলে নাস্তার জন্য ঘরেই তৈরি করতে পারেন হালকা কোন খাবার। যাদের প্রতিদিন নাস্তা তৈরি করার মত সময় থাকে না। তারা বাটার বিস্কুটের নাস্তার শুকনো এই আইটেমটা ঘরে তৈরি করে রাখতে পারেন। যেভাবে বাটার বিস্কুট আপনি তৈরি করবেন।  

প্রয়োজনীয় উপকরণঃ

বাটার (মাখন) - ৭০ গ্রাম

আইসিং সুগার - ৩ টেবিল চামচ

ময়দা - ১০০ গ্রাম

ডিম - ১টি

গুঁড়া দুধ - ১ টেবিল চামচ

বেকিং পাউডার - ১/২ চা চামচ

ভ্যানিলা অ্যাসেন্স - ১/২ চা চামচ

কিসমিস অথবা জেলি - সাজানোর জন্য

তৈরি করার পদ্ধতিঃ

প্রথমে বাটার ও আইসিং সুগার ভাল করে বিট করে নিতে হবে। তারপর ডিম দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এবার শুকনো উপকরণগুলো ও ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে নিতে হবে।

পাইপিং ব্যাগে মিশ্রণটি ঢেলে বেকিং ট্রেতে পছন্দমত ডিজাইন করে তার ওপর মাঝখানে কিসমিস বা জেলি দিয়ে সাজিয়ে দিন। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট বেক করুন।

তৈরি হয়ে গেল দারুণ মজার বাটার বিস্কুট। ঠাণ্ডা করে বিস্কুটগুলো এয়ারটাইট বক্সে রেখে দিন। একসঙ্গে বেশ কিছু বিস্কুট তৈরি করে রাখুন। পুরো সপ্তাহ আর চায়ের সঙ্গে বিস্কুটের চিন্তা করতে হবে না।

Ads