সস চিকেনের মজাদার রেসিপি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ মার্চ ২০১৭, ০৩:৫৩ পিএম


সস চিকেনের মজাদার রেসিপি

ছবি-সংগৃহীত

মুরগীর মাংস দিয়ে তৈরি করা যায় নানা মুখোরোচক খাবার। সস ও মুরগির সংমিশ্রণ এক ভিন্ন স্বাদের রেসিপি যা আপনার পছন্দের একটি খাবার হতে পারে।

উপকরনঃ

  • মুরগির মাংশ কিউব/লম্বা করে কাটা ২ কাপ
  • আদা মিহি কুচি ২ চা চামচ
  • রসুন কুচি ১ চা চামচ
  • টমেটো কেচাপ ২ টেবিল চামচ
  • সয়া সস ২ টেবিল চামচ
  • অয়েস্টার সস ১ টেবিল চামচ
  • ভিনেগার ১ চা চামচ

আরো লাগবেঃ

  • চিনি হাফ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  • ডিম ১ টি
  • কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • ময়দা ১ টেবিল চামচ
  • তিলের তেল( সেসেমি অয়েল)/ যেকোনো তেল ১ টেবিল চামচ
  • পেয়াজকলি লম্বা করে কাটা হাফ কাপ
  • লবণ স্বাদমতো
  • ভাজা তিল অল্প

প্রনালীঃ

প্রথমে একটা বাটিতে মুরগীর মাংস এর সাথে ময়দা, কর্ন ফ্লাওয়ার লবণ, গোলমরিচ গুঁড়া, ডিম দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিন। এখন এই মাখানো মাংস গুলো ডুব তেলে বাদামী করে ভেজে নিন। এবার কড়াই তে তেল দিন, এতে একে একে রশুন কুচি,আদাকুচি,টমেটো কেচাপ, সয়া সস ,অয়েস্টার সস্‌ ,ভিনেগার,লবণ স্বাদমতো আর অল্প পানি দিয়ে সস বানিয়ে নিন ।এখন ভেজে রাখা মাংসের পিস গুলু এই সস এ ভালভাবে মিশয়ে নিন, সাথে দিন লম্বা করে কাটা পেয়াজকলি ( না দিয়েও করতে পারেন)।২ থেকে ৩ মিনিট রান্না করে নামিয়ে অল্প ভাজা তিল ছিটিয়ে দিন, গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন ইজি জেনেরাল সস চিকেন।

Ads